সালাফদের পরীক্ষিত পদ্ধতি
১০টি নীতি যা শতাব্দী ধরে হাফিজগণ অনুসরণ করে এসেছেন।
১. ইখলাস ও নিয়ত
শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হিফজ করুন। প্রতিদিন নিয়তকে নতুন করে স্মরণ করুন।
২. একজন উস্তাদ ধরো
তাজবীদ ও তিলাওয়াত শুদ্ধ করতে অভিজ্ঞ উস্তাদের কাছে নিয়মিত পড়ুন। ভুল উচ্চারণে মুখস্থ করলে পরে শুধরানো কঠিন।
৩. একই মুসহাফ ব্যবহার করুন
সব সময় একই মুদ্রিত মুসহাফ থেকে পড়ুন — পেজের অবস্থান চোখে গাঁথে, যা স্মৃতিতে সাহায্য করে।
৪. সবক, সাবকি, মানযিল
তিন স্তম্ভ: সবক (নতুন আয়াত), সাবকি (গত ৭ দিনের রিভিশন), মানযিল (পুরো মুখস্থের রিভিশন)। তিনটিই দৈনিক চাই।
৫. ছোট অংশে ভাঙো
প্রতিদিন ৫-১০ আয়াত। প্রতিটি আয়াত ১০-২০ বার পড়ুন, তারপর চোখ বন্ধ করে বলুন। এক আয়াত পাকা হলে পরেরটি।
৬. ফজরের পরের সময় সর্বোত্তম
মস্তিষ্ক সবচেয়ে সতেজ ও পরিবেশ শান্ত থাকে। ফজরের পর ৩০-৬০ মিনিট নতুন সবকের জন্য আদর্শ।
৭. উচ্চস্বরে পড়ুন
চোখ + কান + জিহ্বা — তিন ইন্দ্রিয় ব্যবহার করলে মুখস্থ পাকা হয়। মনে মনে পড়লে দ্রুত ভুলে যাবে।
৮. সালাতে পড়ুন
নতুন মুখস্থ করা অংশ ফরজ ছাড়া অন্যান্য সালাতে তিলাওয়াত করুন — সবচেয়ে শক্তিশালী রিভিশন।
৯. ভুলের তালিকা রাখো
যেখানে বারবার আটকাও বা ভুল করুন — তা আলাদা নোট করুন এবং বেশি বার রিভিশন দিন।
১০. ধৈর্য ও দু'আ
হিফজ একটি দীর্ঘ সফর। হতাশ হলেও ছেড়ো না — দু'আ করুন, তাওবা করুন, এগিয়ে চলুন।